| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • পর্যটন
  • ঢাকায় বসছে তিন দিনব্যাপী ইয়ুথ ট্যুরিজম এক্সপো
  • ১৯ নভেম্বর

    ঢাকায় বসছে তিন দিনব্যাপী ইয়ুথ ট্যুরিজম এক্সপো

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

    দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার, প্রচার এবং এ খাতে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়াতে রাজধানীতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬’।

    আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) এই এক্সপোর আয়োজন করেছে।

    সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক্সপো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এক্সপো কনভেনার কামরুল হাসান ইমন, কো-কনভেনার আরিফুর রহমান রিমন, ইটাব সভাপতি ইমরানুল আলম, সেক্রেটারি দ্বীন ইসলাম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আনসারি রিয়াদ ও প্রচার সম্পাদক মাহবুবুল আলম পাপন।

    আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য ও পর্যটনসংশ্লিষ্ট সেবাগুলোকে একই ছাদের নিচে তুলে ধরবে এ আয়োজন। এতে দর্শনার্থীরা বিভিন্ন পর্যটন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন।

    পাশাপাশি ভ্রমণ পরিকল্পনা ও সরাসরি সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। এক্সপোর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ক্যারিয়ার সামিট।

    এতে পর্যটনশিল্পে তরুণদের ক্যারিয়ার গঠনের সুযোগ, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা ও পেশাগত দক্ষতা বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এ ছাড়া পর্যটনবিষয়ক আলোচনা, নেটওয়ার্কিং ও অন্যান্য বিশেষ কর্মসূচির আয়োজন থাকবে।

    মেলার বিশেষ আকর্ষণ:

    বিশেষায়িত স্টল: মেলায় মোট ৫৮টি বিশেষায়িত স্টল থাকছে। যেখানে দেশের সাগর, হাওর, পাহাড়, লেক ও গ্রামীণ ইকো-ট্যুরিজম নিয়ে কাজ করা উদ্যোক্তারা তাদের ভ্রমণ গন্তব্য ও সেবা তুলে ধরবেন।

    প্রথম দিনের কার্যক্রম: ১৯ নভেম্বর মেলার উদ্বোধনের পর দুপুর ২টা ৪৫ মিনিটে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’ এবং বিকেল ৫টায় ‘ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ’ অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথম দিনের মূল আকর্ষণ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী তাসরিফ খান।

    অন্যান্য আয়োজন: দ্বিতীয় দিনে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ (বিজনেস নেটওয়ার্কিং) এবং শেষ দিনে (২১ নভেম্বর) অভিজ্ঞতা বিনিময়, সম্মাননা প্রদান ও গ্র্যান্ড র‍্যাফল ড্রয়ের মাধ্যমে মেলার সমাপ্তি ঘটবে।

    আয়োজকদের প্রত্যাশা: সাধারণত দেশের পর্যটন মেলাগুলো বিদেশি গন্তব্যকেন্দ্রিক হলেও, এই মেলা সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ পর্যটন স্পটগুলোকে প্রাধান্য দিচ্ছে। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের সাথে সরকার, প্রশাসন ও পর্যটকদের একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

    আরও পড়ুন