| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার জুলাইযোদ্ধা
  • বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১ হাজার জুলাইযোদ্ধা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

    কর্মসংস্থানের উদ্দেশ্যে সম্পূর্ণ সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’। চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়াগামী ১০ হাজার কর্মীর একটি বিশেষ কোটায় তাঁদের দেশটিতে পাঠানো হবে।

    আজ রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানান। এদিন বিকেলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

    সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী বিনা খরচে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাচ্ছেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে জুলাই আন্দোলনে আহত, গুম ও পঙ্গুত্বের শিকার এক হাজার ‘জুলাইযোদ্ধার’ জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। তাঁদের বিদেশযাত্রা ও কর্মসংস্থান সংক্রান্ত যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

    মন্ত্রী আরও জানান, সাধারণ কর্মীদের ক্ষেত্রে মালয়েশিয়ায় যাওয়ার জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে। তবে বিশেষ উদ্যোগের আওতায় মনোনীত এই ১০ হাজার কর্মী এবং এক হাজার জুলাইযোদ্ধাকে কোনো ধরনের অর্থ খরচ করতে হবে না।

    এ ছাড়া দেশের অভ্যন্তরে কর্মসংস্থান সৃষ্টি ও বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমাতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় পর্যায়ের চাকরিপ্রত্যাশী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও জরুরি সহায়তায় প্রতিটি বৈদেশিক মিশনে আলাদা ডেস্ক চালু রাখা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রবাসীরা ইমেইল বা সরাসরি অভিযোগ জানালে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।

    আরও পড়ুন