| |
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • শেখ হাসিনা ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী
  • শেখ হাসিনা ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবে দেশে ফিরে আসার চেষ্টা করলে তার বিরুদ্ধে দেওয়া দণ্ড কার্যকর হবে।

    রোববার (১৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    রিজভী বলেন, ‘আজকে শেখ হাসিনার দণ্ড হয়েছে। সেই দণ্ড অনুযায়ী তিনি যদি কোনোভাবে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে তার ওপর যে বিচার, সেই বিচার বলবৎ হবে।’

    দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে গোপনে নানা ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে। কোথাও বোমাবাজি, কোথাও বিস্ফোরণ, কোথাও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এমনকি গার্মেন্টস শিল্পেও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।

    তিনি বলেন, গত পরশু ঢাকা-চট্টগ্রাম রেললাইনের একটি অংশ খুলে দিয়ে বড় ধরনের নাশকতার চেষ্টা করা হয়েছিল। তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি জানতে পেরে ব্যবস্থা নেওয়ায় অনেক মানুষের জীবন রক্ষা পেয়েছে।

    রিজভীর অভিযোগ, সড়ক, মহাসড়ক ও রেলপথসহ বিভিন্ন স্থানে পতিত শেখ হাসিনার অনুসারীরা দেশের ভেতরে ও বাইরে থেকে অরাজকতা তৈরির চেষ্টা করছে।

    গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, শ্রমিকদের কারখানায় আসতে বাধা দেওয়া হচ্ছে। এত সমস্যা অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি আরও বলেন, চিহ্নিত দুষ্কৃতকারীরা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেও নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের সেই চেষ্টা সফল হবে না। প্রতিদিনই তাদের বিভিন্ন ষড়যন্ত্রের বিষয় সামনে আসছে এবং বোমা ও অস্ত্রসহ অনেকে গ্রেপ্তার হচ্ছে।

    আরও পড়ুন