দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সাম্প্রতিক সময়ে শেষ ৪ টেস্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো যায়নি, বিশেষ করে ব্যাটিংয়ে বড় ধরনের ব্যর্থতা দেখা গেছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পর এবার দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে টাইগাররা।
ম্যাচ পূর্ববর্তী প্রস্তুতি ও দলের মানসিক অবস্থা নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। এটা সত্যি আমাদের গত ২-৩ ম্যাচ ভালো যায়নি। এটা নিয়ে না ভেবে সামনে কীভাবে ভালো করতে পারি, এটাই বেশি গুরুত্বপূর্ণ। কোন কোন জায়গায় ভুল করেছি, কোথায় আরও ভালো করতে পারতাম, এসব নিয়ে আলোচনা হয়েছে। যদিও এটা ভিন্ন কন্ডিশন, তবু সেরা খেলা খেলতে পারলে এবং পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা ভালোভাবে ম্যাচটি খেলতে পারব।”
























