| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ
  • গাজীপুরে ১৩ পোশাক কারখানা বন্ধ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
    গাজীপুরে ১৩ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি

    শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকার ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বিচ্ছিন্ন অসন্তোষের কারণে আজ রোববার (১৫ নভেম্বর) আরও পাঁচটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

    শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

    রোববার (১৫ নভেম্বর) থেকে ওই ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

    শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। এরই ধারাবাহিকতায় আজ সকালে কালিয়াকৈরের মৌচাক এবং মহানগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।

    খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।

    উদ্ভূত পরিস্থিতিতে ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ, মৌচাক ও কোনাবাড়ী এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ফটকে নোটিশ টাঙিয়ে দেয় মালিকপক্ষ।

    বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে—পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

    অন্যদিকে, কোনাবাড়ী, জরুন ও মৌচাক এলাকার আরও পাঁচটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে

    গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, সকালে শ্রমিকরা পৃথক স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ঘটেনি।

    জেলার প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানার মধ্যে বাকি কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।

    শিল্প এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।

    আরও পড়ুন