| |
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রচ্ছদ
  • লীড-২
  • পর্যায়ক্রমে জাতীয়করণ হচ্ছে দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পর্যায়ক্রমে জাতীয়করণ হচ্ছে দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

    দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে অবশিষ্ট যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

    মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০১৩ সালে সারাদেশে প্রায় ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছিল। তবে সে সময় বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে বেশ কিছু যোগ্য বিদ্যালয় জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ে যায়। পরবর্তীতে ওইসব বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন ও অবস্থান কর্মসূচিসহ নানা আন্দোলন করে আসছিলেন।

    আগামীকাল রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

    মন্ত্রণালয় সূত্র জানায়, ওই দিন দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।

    সভাটির আলোচ্যসূচিতে সরাসরি ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি রাখা হয়েছে। মূলত কোন প্রক্রিয়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনা যায়, তা নিয়ে আলোচনা হবে।

    সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

    সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে নতুন করে উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক পর্যায়ে সারাদেশে বর্তমানে কতগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সচল রয়েছে, সেগুলোর অবকাঠামোগত অবস্থা, শিক্ষার্থী সংখ্যা এবং শিক্ষকদের যোগ্যতা যাচাই-বাছাইয়ের জন্য মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “শিক্ষার ভিত্তি মজবুত করতে এবং প্রান্তিক পর্যায়ের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার আন্তরিক। যাচাই-বাছাই শেষে যেসব বিদ্যালয় নির্ধারিত শর্তাবলি পূরণ করবে, সেগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের আওতায় আনা হবে।”

    সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করা হলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে এবং প্রাথমিক শিক্ষায় নতুন গতি সঞ্চার হবে।

    আরও পড়ুন