| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

    রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকাল থেকে আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। একই সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

    শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১৪৭ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৫৫ জন, এসআরইউ একজন ও গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    অভিযানকালে তিনটি ককটেল, তিনটি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, ৯২৫টি এক হাজার টাকার জাল নোট, সাতটি মোবাইলফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

    ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বস্তি ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, ছিনতাইকারী, চোর এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি রয়েছেন।

    অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    ডিএমপি আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

     

    আরও পড়ুন