| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • ৪০৭ কোটি টাকা ঋণখেলাপি চিত্রনায়ক অনন্ত জলিল
  • ৪০৭ কোটি টাকা ঋণখেলাপি চিত্রনায়ক অনন্ত জলিল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

    আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের (অনন্ত জলিল) কাছে বেসরকারি খাতের দুটি ব্যাংকের পাওনা প্রায় ৪০৭ কোটি টাকা। এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ২৬৭ কোটি টাকার ঋণের বিপরীতে দেওয়া ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার হয়েছে।

    এ ঘটনায় অনন্ত জলিল ও তার স্ত্রী খাদিজা পারভীন ওরফে বর্ষাকে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি। অন্যদিকে, মার্কেন্টাইল ব্যাংকও প্রায় ১৪০ কোটি টাকা আদায়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। ঋণ পরিশোধে সাভারে অবস্থিত নিজের কারখানা বিক্রির প্রতিশ্রুতি দিয়েছেন অনন্ত জলিল।

    এমটিবির পান্থপথ শাখার পক্ষে ব্যাংকটির প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু সম্প্রতি এ নোটিশ পাঠান। অনন্ত জলিলের রাজধানীর মোহাম্মদপুরের বাসা ও সাভারের কারখানার ঠিকানায় নোটিশের কপি পাঠানো হয়। গত ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকেও বিজ্ঞপ্তি আকারে নোটিশটি প্রকাশ করা হয়।

    নোটিশে বলা হয়েছে, এবি অ্যাপারেলসের চেয়ারম্যান অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন একাধিকবার ফোনে এবং সরাসরি বকেয়া টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দিলেও তা রক্ষা করেননি।

    এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান একটি গণমাধ্যমকে জানান, ঋণটি খেলাপি হওয়ায় টাকা আদায়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনন্ত জলিল কারখানা বিক্রি করে ব্যাংকের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। এ বিষয়ে কয়েকজন সম্ভাব্য ক্রেতার সঙ্গে কথা বলার বিষয়টিও ব্যাংককে জানিয়েছেন তিনি।

    ব্যাংকের নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট কিস্তিতে পরিশোধের শর্তে এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২২ লাখ টাকার ঋণ পুনঃতপশিল করা হয়। তবে শর্ত অনুযায়ী কিস্তি পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। পরে গত ১৮ অক্টোবর অনন্ত জলিল ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক দেন। ২ নভেম্বর পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়।

    নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পুরো টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আদালতে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, অনন্ত জলিলের কাছে সুদসহ তাদের পাওনা প্রায় ১৪০ কোটি টাকা। এ অর্থ আদায়েও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

    আরও পড়ুন