কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।
আজ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩, ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল:
১, মেষ: চন্দ্র অষ্টম ভাগে থাকায় মানসিক চাপ ও গোপন চিন্তা বাড়তে পারে। স্থিরতা ধরে রাখুন। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। যোগাযোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।
২, বৃষ: চন্দ্র সপ্তম ভাগে থাকায় সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে মনোযোগ বাড়বে। যোগাযোগে অলসতা এড়িয়ে চলুন। সম্পর্কে দ্বিধা তৈরি হতে পারে। স্বাস্থ্য ভালো রাখুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন।
৩, মিথুন: মঙ্গল আপনার রাশিতে থাকায় উদ্যম ও শক্তি বাড়বে। চন্দ্র ষষ্ঠ ভাগে থাকায় কর্মব্যস্ততা বাড়তে পারে। মানসিক চাপ এড়িয়ে চলুন। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। বাক্বিতণ্ডা এড়িয়ে চলুন।
৪, কর্কট: বিচক্ষণতার সঙ্গে কাজ করুন। সৃজনশীলতা বাড়তে পারে। অস্থিরতা কমিয়ে রাখুন। লেনদেনে ধৈর্য ধরুন এবং আচরণ শুদ্ধ রাখুন। রাতে জাগরণ এড়িয়ে চলুন। খাবারের বিষয়ে যত্নশীল থাকুন।
৫, সিংহ: বৃহস্পতি ও কেতু আপনার রাশিতে থাকায় আত্মবিশ্বাস ও জ্ঞানের দিক শক্তিশালী হবে। চন্দ্র চতুর্থ ভাগে থাকায় পারিবারিক বিষয় সামনে আসতে পারে। সহকর্মীদের সাহস জোগান এবং সামাজিকতার বিষয়ে সচেতন থাকুন।
৬, কন্যা: যোগাযোগের ক্ষেত্রে সাফল্য বাড়তে পারে। তবে মানসিক চাপ থাকতে পারে। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন। আয়-ব্যয়ের হিসাব রাখুন এবং আলোচনায় সচেতন থাকুন।
৭, তুলা: রবি-বুধ আপনার রাশিতে থাকায় বুদ্ধিমত্তা কাজে লাগবে। চন্দ্র দ্বিতীয় ভাগে থাকায় অর্থের বিষয়ে মনোযোগ বাড়বে। স্বাস্থ্য ভালো রাখুন। খাদ্য ও পুষ্টির দিকে মনোযোগ দিন।
৮, বৃশ্চিক: মন শান্ত রাখুন। গভীর চিন্তা থেকে অস্থিরতা বাড়তে পারে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন। কথা বলার ক্ষেত্রে সংযত থাকুন। স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন।
৯, ধনু: চন্দ্র দ্বাদশ ভাগে থাকায় ব্যয় ও মানসিক চাপ বাড়তে পারে। বৃহস্পতির দৃষ্টি সহায়ক হবে। ধৈর্য ধরুন। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। যোগাযোগ ঠিক রাখুন।
১০, মকর: দায়িত্ব ও সম্পর্কের বিষয়ে সচেতন থাকুন। লাভের সম্ভাবনা রয়েছে। রাহু-শনির প্রভাবে চাপ অনুভূত হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন।
১১, কুম্ভ: পরামর্শ গ্রহণের ক্ষেত্রে সচেতন থাকুন। অস্থিরতা বাড়তে পারে। চন্দ্র দশম ভাগে থাকায় কর্মব্যস্ততা বাড়বে। নতুন পরিকল্পনা সতর্কতার সঙ্গে করুন। স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন।
১২, মীন: বিবেচনাবোধ ঠিক রাখুন। দায়িত্বের চাপ থাকতে পারে। চন্দ্র নবম ভাগে থাকায় ভাগ্যের দিক সক্রিয় হবে। ধৈর্য ধরুন। স্বাস্থ্যের যত্ন নিন। আত্মসম্মান বজায় রাখুন।
























