| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • জলবায়ু তহবিল সহজ করার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর
  • জলবায়ু তহবিল সহজ করার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো যেন প্রয়োজনীয় অর্থায়ন পায় এবং এ অর্থায়ন তাদের ঋণের বোঝা না বাড়ায়, সে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি খলিলুর রহমান।

    বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এর ফাঁকে কমনওয়েলথ সেক্রেটারিয়েট আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

    খলিলুর রহমান বলেন, জলবায়ু অর্থায়ন সবচেয়ে বেশি প্রয়োজন এমন দেশগুলোর কাছে পৌঁছাতে হবে। বিশেষ করে ছোট দ্বীপরাষ্ট্র ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অর্থায়নের ক্ষেত্রে অনুদানকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

    এ লক্ষ্যে তিনটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এগুলো হলো—ছোট দ্বীপরাষ্ট্র ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুদান বাড়ানো, অর্থায়নের প্রক্রিয়া সহজ করে দ্রুত অনুমোদন নিশ্চিত করা এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, সহনশীল শর্তে অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে শুধু দেশের আয় নয়, বরং ঝুঁকির মাত্রাকেও গুরুত্ব দিতে হবে। পাশাপাশি জলবায়ু অর্থায়ন নির্ধারণ, পরিকল্পনা ও বাস্তবায়নে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

    তিনি জানান, ২০২৭ সালের জাতিসংঘের এসডিজি শীর্ষ সম্মেলন পর্যন্ত এসব অগ্রাধিকার এগিয়ে নেওয়া হবে। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর উপকারে আসে—এমন কার্যকর অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

    আরও পড়ুন