| |
শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জিয়াউল ১১৫ জনকে হত্যা করেছে প্রসিকিশনের দাবি শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে পেট্রাপোল সীমান্তে বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী ডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বদলির পর সরকারি বাসায় থাকলে দ্বিগুণ ভাড়া গুনতে হবে সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • বিশ্বে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে ঢাকা
  • বিশ্বে দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে ঢাকা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ

    রাজধানী ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ধুলাবালি, যানবাহনের কালো ধোঁয়া ও নির্মাণকাজের কারণে নগরীর বাতাসে প্রতিনিয়ত বাড়ছে ক্ষতিকর দূষিত কণার উপস্থিতি।

    আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্য অনুযায়ী, আজ ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর রেকর্ড করা হয়েছে ১৬২, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ুর শ্রেণিতে পড়ে।

    সোমবার (৯ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

    বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ষষ্ঠ। সুইজারল্যান্ডভিত্তিক এই সংস্থার লাইভ সূচক অনুযায়ী, ৫০১ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার বায়ু পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।

    এছাড়া ১৯২ ও ১৮৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের কলকাতা ও দিল্লি।

    বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই মাত্রার বাতাসে দীর্ঘসময় কাটালে সুস্থ মানুষেরও শ্বাসকষ্ট হতে পারে।

    বিশেষ করে শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী এবং হৃদরোগ বা ফুসফুসের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য এই বাতাস মারাত্মক ঝুঁকিপূর্ণ।

    বায়ুদূষণের এমন নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

    আরও পড়ুন