জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।
আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২৪ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল:
১, মেষ: আজ চিন্তাভাবনায় স্বচ্ছতা ও কাজে নতুন উদ্যম আনবে। ভাগ্যোন্নতি, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি এবং নতুন যোগাযোগের সুযোগ তৈরি হতে পারে। তবে অর্থ ও পারিবারিক বিষয়ে কিছুটা মানসিক চাপ আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বুঝে নিন।
২, বৃষ: আজ কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রকাশের ভালো সুযোগ আসতে পারে, আর্থিক পরিকল্পনা ও পারিবারিক আলোচনায় ইতিবাচক ফল মিলবে। বৃহস্পতির দৃষ্টি নতুন অভিজ্ঞতা ও দূরবর্তী যোগাযোগে সহায়তা করবে। অর্থ ব্যয়ে সংযম প্রয়োজন। পুরোনো কোনো কাজ এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন। খাদ্যাভ্যাস ও শারীরিক বিশ্রামে যত্নবান থাকুন।
৩, মিথুন: আজ আপনার বুদ্ধি, কথাবার্তা ও সৃজনশীলতার বিশেষ গুরুত্ব থাকবে। মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে সাহস বাড়লেও তাড়াহুড়ো করে কথা বললে ভুল বোঝাবুঝি হতে পারে। পরিচিত মহলে সম্মান ও যোগাযোগের উন্নতি ঘটবে। নতুন কিছু শেখা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনায়ে লাভবান হতে পারেন। অর্থের বিষয়ে সতর্ক থাকুন এবং মানসিক স্থির থাকুন।
৪, কর্কট: আজ পারিবারিক পরিবেশে দায়িত্ব ও আন্তরিকতার পরীক্ষা হতে পারে। কর্মক্ষেত্রে কিছু ভাবনা এলেও আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সম্মান, অর্থনৈতিক পরিকল্পনা ও পেশাগত বিষয়ে আশাব্যঞ্জক পরিস্থিতি তৈরি হতে পারে। শনির প্রভাবে পাওনা অর্থ বা প্রয়োজনীয় কাজে বিলম্ব হতে পারে। স্বাস্থ্যে নজর দিন।
৫, সিংহ: আজ আপনার আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বিশেষভাবে প্রকাশ পেতে পারে। জ্ঞান, আত্মবিশ্লেষণ এবং নতুন চিন্তার পথ খুলে দিতে পারে। কর্মক্ষেত্রে যোগাযোগ ও সামাজিক সম্পর্ক উন্নত হবে। তবে সিদ্ধান্তে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলুন। আর্থিক ও পারিবারিক বিষয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
৬, কন্যা: আজ কর্মজীবনে কিছু অসমাপ্ত কাজ গুছিয়ে নেওয়ার সুযোগ পাবেন। চন্দ্রের শুভ প্রভাবে চিন্তাভাবনায় বাস্তবতা ও সিদ্ধান্তে শক্তি বাড়বে। পারিবারিক ও ব্যক্তিগত বিষয়ে নতুন উপলব্ধি তৈরি হতে পারে। অর্থনৈতিক বিষয়ে ধৈর্য ও হিসাব করে চলার ইঙ্গিত দিচ্ছে। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন।
৭, তুলা: আজ ব্যক্তিত্ব, বুদ্ধি ও যোগাযোগের ক্ষেত্রে বিশেষ সক্রিয়তা আনবে। সম্পর্ক, সৃজনশীল কাজ ও সামাজিক পরিচিতিতে ইতিবাচক সুযোগ আসতে পারে। তবে একসঙ্গে অনেক দায়িত্ব নিতে গিয়ে মানসিক চাপ বাড়াবেন না। অর্থনৈতিক বিষয়ে পরিকল্পিত পদক্ষেপ নিন। শরীরচর্চায় নিয়ম বজায় রাখুন।
৮, বৃশ্চিক: কর্মক্ষেত্রে যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হবে। সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে সাহায্য করবে। অর্থনৈতিক উন্নতি ও পারিবারিক সহায়তার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় সন্দেহ বা সিদ্ধান্তহীনতা দেখা দিতে পারে। তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দেবেন না। স্বাস্থ্য ও মানসিক প্রশান্তির দিকে নজর রাখুন।
৯, ধনু: আজ নতুন পরিকল্পনা, শিক্ষা ও দূরবর্তী যোগাযোগে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আপনার কর্মপ্রচেষ্টায় আত্মবিশ্বাস ও আশাবাদ বাড়াবে। সামাজিক সম্পর্ক এবং পরিচিত মহলে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে শনির প্রভাবে আর্থিক দায়িত্ব বাড়বে। তাই ব্যয়ের হিসাব রাখুন। কর্মক্ষেত্রে অন্যের পরামর্শ বিবেচনা করলে উপকার পাবেন।
১০, মকর: আজ কর্মজীবনে ধৈর্য ও বাস্তববুদ্ধি আপনার বড় শক্তি হয়ে উঠবে। শনির অবস্থান অর্থনৈতিক বিষয়ে দায়িত্বশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। চন্দ্রের প্রভাবে কর্মক্ষেত্রে পরিচিতি ও যোগাযোগ বাড়াতে পারে। পারিবারিক বিষয়ে ইতিবাচক চিন্তা এবং নতুন সমাধানের পথ দেখাবে।
১১, কুম্ভ: আজ নতুন চিন্তা, পরিবর্তন ও সিদ্ধান্তের ক্ষেত্রে অস্থিরতা থাকলেও গুরু সাহস ও কর্মপরিকল্পনায় সহায়তা দেবে। ভাগ্য, শিক্ষা ও দূরবর্তী যোগাযোগে ইতিবাচক সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরুন। অর্থনৈতিক বিষয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। মানসিক চাপ কমাতে ধ্যানের অভ্যাস করুন।
১২, মীন: আজ অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যক্তিগত দায়িত্বের বিষয়ে সচেতন থাকতে হবে। ধৈর্য, পরিশ্রম ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এগিয়ে যাওয়ার শিক্ষা থাকবে। নতুন যোগাযোগ ও কর্মক্ষেত্রে আলোচনার সুযোগ তৈরি হতে পারে। সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় এবং আবেগনির্ভর সিদ্ধান্ত এড়িয়ে চলুন।























