| |
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা মাছ রপ্তানিতে পিছিয়ে থাকার কারণ খুঁজতে বললেন প্রতিমন্ত্রী ইয়ামিন হত্যায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।

    জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

    যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।

    আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ইংরেজি, ২২ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ​১২, রাশিফল:

    ১. মেষ 

    আজ কোনো বিশেষ অনুষ্ঠান বা পারিবারিক আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে পারেন। যেকোনো কাজ ভেবেচিন্তে করুন, অন্যথায় পরিচিত কারও সঙ্গে ভুল বোঝাবুঝি বা বিরোধ তৈরি হতে পারে। ব্যবসায় পরিচিত ব্যক্তির মাধ্যমে লাভের সুযোগ রয়েছে। ভাইবোনের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা বাড়তে পারে। সন্ধ্যায় পরিবারের ছোট সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটবে।

    ২. বৃষ 

    আজ নিজের কিংবা পরিবারের কারও উন্নতিতে আনন্দিত হতে পারেন। পারিবারিক পরিবেশ শান্ত থাকবে। ব্যবসায়ীরা সময়ের সঠিক ব্যবহার করে নতুন কিছু শেখার সুযোগ পাবেন। জমি বা সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে যাচাই করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।

    ৩. মিথুন 

    আজ পরিবারের কোনো সদস্যকে নিয়ে ব্যস্ততা ও দুশ্চিন্তা বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। ব্যবসায় নতুন প্রযুক্তির ব্যবহার সাফল্যের পথ খুলে দিতে পারে। আর্থিক পরিস্থিতি মোটামুটি থাকবে, তবে ছোটখাটো লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের চাকরিসংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন।

    ৪. কর্কট 

    আজ আইনি কোনো বিষয়ে প্রত্যাশিত সাফল্য পেতে কিছুটা অপেক্ষা করতে হতে পারে। আত্মীয়স্বজনের সহযোগিতায় দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন করার সুযোগ আসবে। সন্তানের উন্নতিতে আনন্দিত হবেন। আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও দৈনন্দিন প্রয়োজনে অর্থ ব্যয় বাড়তে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন।

    ৫. সিংহ 

    আজ অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তা দিয়ে জটিল পরিস্থিতির সমাধান করতে পারবেন। তবে পারিবারিক বিষয়ে মতবিরোধ বা অশান্তি দেখা দিতে পারে। পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে। শিক্ষার্থীদের চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্য কিছুটা ওঠানামা করতে পারে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন।

    ৬. কন্যা 

    আজ চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। বর্তমান কর্মক্ষেত্রে নিজের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করুন। বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য সময়টি ইতিবাচক হতে পারে। পৈতৃক সম্পত্তিসংক্রান্ত বিষয়ে আপাতত সতর্ক থাকুন। বাড়ির আরাম-আয়েশ ও প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে।

    ৭. তুলা 

    আজ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও যোগাযোগের সুযোগ তৈরি হবে। সন্ধ্যার দিকে কোনো সুসংবাদ পেতে পারেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতায় আটকে থাকা কাজ আবার শুরু করতে পারবেন। শিক্ষার্থীরা পরিশ্রমের মাধ্যমে ভালো ফল পেতে পারেন। পারিবারিক ও কর্মক্ষেত্রের পুরোনো সমস্যার সমাধান হতে পারে।

    ৮. বৃশ্চিক 

    আজ কর্মক্ষেত্রে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। অভিজ্ঞ কিংবা বিশেষজ্ঞ কারও পরামর্শ আপনার কাজে লাগবে। পরিবারের বিশেষ করে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকুন। আর্থিক সীমাবদ্ধতার কারণে পারিবারিক কিছু প্রয়োজন পূরণে সমস্যা হতে পারে। বিদেশে বসবাসকারী আত্মীয়স্বজনের কাছ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    ৯. ধনু 

    আজ আকস্মিক অর্থলাভের সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি বা পারিবারিক সূত্রে কোনো প্রাপ্তি হতে পারে। তবে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্কে কিছুটা তিক্ততা তৈরি হতে পারে। কঠিন সময়ে জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন, অন্যথায় সামাজিক সম্মান ক্ষুণ্ন হতে পারে। প্রেমের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

    ১০. মকর 

    আজ ব্যবসায় উন্নতির নতুন পথ তৈরি হতে পারে। পারিবারিক জীবনে আনন্দ ও মানসিক প্রশান্তি বজায় থাকবে। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সুন্দর সময় কাটবে। সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কিছুটা কমলেও সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়তে পারে। পারিবারিক সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। কারও কাছে পাওনা অর্থ থাকলে তা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

    ১১. কুম্ভ 

    আজ উচ্চশিক্ষার ক্ষেত্রে আর্থিক জটিলতায় থাকা শিক্ষার্থীরা স্বস্তি পেতে পারেন। পছন্দের মানুষের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের আয় ও লাভ বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা গুরুত্বপূর্ণ কাজে আত্মবিশ্বাস বাড়াবে।

    ১২. মীন 

    আজ ব্যবসায়িক জটিলতা ও বাধা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে। সামাজিক জীবনে সম্মান ও পরিচিতি বাড়বে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটবে। তবে বিনোদন ও অবসরযাপনে অতিরিক্ত সময় ব্যয় করলে গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে যেতে পারে। তাই কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন।

    আরও পড়ুন