প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই।
আজ মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৬ ইংরেজি, ১৯ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল:
১.মেষ:
আজ নিজের যোগ্যতা প্রমাণের চেয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সৃজনশীলতা, সাহস ও উদ্যোগে নতুন উদ্দীপনা দেবে। পারিবারিক সম্পদ, বাসস্থান, দীর্ঘদিনের কোনো পরিকল্পনায় অগ্রগতি হতে পারে। যোগাযোগের পথ খুলতে পারে।
২.বৃষ:
আজ ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে পারেন। বাড়ি, জমি, পারিবারিক পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি করবে। কোনো উদ্যোগ ভবিষ্যতে বড় সুযোগের ভিত্তি হতে পারে। পেশাগত উচ্চাকাঙ্ক্ষা বাড়াবে সামাজিক যোগাযোগে গুরুত্ব শেখাবে। আর্থিক বিষয়ে আশ্বাসের বদলে লিখিত হিসাব রাখুন। বিশ্রাম ও খাদ্যাভ্যাসে নিয়ম বজায় রাখুন।
৩.মিথুন:
আজ মত প্রকাশে সাফল্য আসতে পারে। লেখালেখি, প্রচার, সংবাদ, শিক্ষা ও স্বল্পদূরত্বের যোগাযোগে সক্রিয়তা বাড়াবে। অর্থনৈতিক বিষয়ে আয় ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন। উচ্চশিক্ষা, নতুন প্রযুক্তি ও দূরবর্তী যোগাযোগে আগ্রহ বাড়াবে। কোনো প্রস্তাব গ্রহণে বাস্তব দিক যাচাই করুন। অতিরিক্ত কথা ও মানসিক ক্লান্তি নিয়ন্ত্রণে রাখুন।
৪.কর্কট:
আজ ব্যক্তিত্ব, বিচক্ষণতা ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক। অর্থনৈতিক সিদ্ধান্তে উপার্জনের মূল্যায়ন এবং পারিবারিক আলোচনায় আপনাকে সক্রিয় করবে। যৌথ লেনদেনে সতর্কতার প্রয়োজন। উচ্চশিক্ষা, দূরযাত্রা ও সিদ্ধান্তে ধৈর্য পরীক্ষা হতে পারে। আচরণ শুদ্ধ রাখুন।
৫.সিংহ:
আজ নিজের প্রতিভা, ব্যক্তিত্বের জন্য সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। আত্মপ্রকাশের শক্তি বাড়াবে, জ্ঞান, মর্যাদা ও সৃজনশীল কাজে উৎসাহ দেবে। পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে নতুন উদ্যম আসতে পারে। যৌথ আর্থিক বিষয়ে দায়িত্বশীল থাকুন। নিজের প্রতিভাকে মানুষের কল্যাণে কাজে লাগান।
৬.কন্যা:
আজ ভেতরের পরিকল্পনা গুছিয়ে নেওয়া প্রয়োজন হতে পারে। অসমাপ্ত দায়িত্ব শেষ করার প্রবণতা বাড়বে। সামাজিক উদ্যোগ থেকে সহায়তা আসতে পারে। কর্মক্ষেত্রে প্রযুক্তিনির্ভর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নিজের পর্যবেক্ষণকে গুরুত্ব দিন। মানসিক প্রশান্তিতে থাকুন।
৭.তুলা:
আজ সামাজিক গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে নতুন সংযোগ তৈরি হতে পারে। সংগঠন ও সম্মিলিত উদ্যোগে আপনার ভূমিকা বাড়াবে। পেশাগত পরিচিতি, দায়িত্ব ও সম্মান বৃদ্ধির সম্ভাবনা জোরালো। সৃজনশীলতা ও নতুন ধারণায় সাহস জোগাবে।
৮.বৃশ্চিক:
আজ কর্মজীবনে নিজের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি নতুন দায়িত্ব গ্রহণের পরিস্থিতি তৈরি হতে পারে। পেশাগত পরিচিতি, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে গুরুত্ব দিন। উচ্চশিক্ষা, দূরবর্তী যোগাযোগ ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ থেকে উপকার পেতে পারেন। কাজের স্বীকৃতি পেতে পারেন।
৯.ধনু:
আজ নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষা, ভ্রমণ, দর্শন ও জ্ঞানচর্চায় উৎসাহ দেবে। যৌথ সম্পদ, বিমা, পারিবারিক আর্থিক বা কোনো জটিলতা সমাধানে সহায়তা পাবেন। যোগাযোগ ও নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়াবে। পারিবারিক দায়িত্ব ও স্থায়ী সম্পদের বিষয়ে ধৈর্য ধরে এগোন।
১০.মকর:
আজ ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক দায়বদ্ধতা ও যৌথ সিদ্ধান্তের ক্ষেত্রে বাস্তব নীতি গুরুত্বপূর্ণ হবে। অন্যের সম্পদ, পাওনা-দেনা ও দীর্ঘদিনের অসমাপ্ত বিষয়ে মনোযোগ বাড়াবে। অংশীদারত্ব, দাম্পত্য ও পেশাগত সহযোগিতায় সমঝোতার সুযোগ তৈরি হতে পারে।
১১.কুম্ভ: আজ অন্যের সঙ্গে কাজ করার দক্ষতা ও চিন্তার মধ্যে ভারসাম্য তৈরি হতে হবে। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও দৈনন্দিন দায়িত্বে সহায়তা পাবেন। সঞ্চয়, পারিবারিক ব্যয় ও আর্থিক শৃঙ্খলার বিষয়ে সতর্ক থাকুন। নিজের অবস্থান স্পষ্ট রাখুন, অন্যের মতামতও শুনুন। খাদ্যাভ্যাসে নিয়ম বজায় রাখুন।
১২.মীন:
আজ দক্ষতা ও দায়িত্ব পালনে নতুনভাবে সাজানোর সুযোগ আসবে। পরিকল্পনা, বাস্তব সিদ্ধান্তের গুরুত্ব বাড়বে। সৃজনশীলতা, শিক্ষা, মেধা ও ব্যক্তিগত উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যয় কমান। কাজের চাপ ভাগ করে নিন।
































