| |
  • প্রচ্ছদ
  • বাণিজ্য মেলা
  • পুরোনো বাণিজ্যমেলার মাঠে সব মেলা স্থগিত
  • পুরোনো বাণিজ্যমেলার মাঠে সব মেলা স্থগিত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

     

    রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা আয়োজন স্থগিত করা হয়েছে। আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত সেখানে সাত দিনব্যাপী জাতীয় যুবমেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    তবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

    আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই মাঠে সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে।

    গণপূর্ত মন্ত্রণালয় থেকে সকালে এসংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়, যার প্রেক্ষিতে জাতীয় পর্যায়ের যুবমেলাটিও আপাতত স্থগিত করা হলো।

    তবে কেন্দ্রীয়ভাবে মেলা স্থগিত হলেও জাতীয় যুব দিবস উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে যুবমেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকার নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা, যেমন—বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধন এবং বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নির্ধারিত কর্মসূচিগুলো যথারীতি সম্পন্ন করা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

    আরও পড়ুন