স্পেনে সংঘটিত মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস জানায়, ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দূতাবাস গভীর শোক প্রকাশ করছে। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে দূতাবাস।


























