ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
সকাল ৮টা ৪০ মিনিটে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। ভোট দেওয়ার পর জয়ের আশা ব্যক্ত করে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দেন তিনি।
মির্জা ফয়সল আমিন বলেন, “ভোটের ফলাফল যা-ই হোক, মেনে নেবো।”
এদিকে সকাল থেকেই ঠাকুরগাঁও-১ আসনে ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। অন্যদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। এ আসনে ভোটের ফলাফল নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ ও কৌতূহল রয়েছে।


























