হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব
জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই ।
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১৪ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ: আজ অর্থ ও পরিবার সংক্রান্ত বিষয়ে মনোযোগ বাড়বে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা পাওয়া যেতে পারে। রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ ও হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। স্বাস্থ্যে সামান্য ক্লান্তি থাকতে পারে, তাই বিশ্রাম জরুরি। শুভ সময় কাজে লাগালে দিনটি ভালো যাবে।
২/ বৃষ: মন স্থির ও কর্মোদ্যমী থাকবে। বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় ভাগ্য ও আর্থিক ক্ষেত্রে সহায়তা পাওয়া যেতে পারে। রাহু-শনির প্রভাবে মানসিক চাপ ও দায়িত্বের ভার অনুভূত হবে। স্বাস্থ্য ভালো থাকবে যদি অতিরিক্ত চাপ না নেন। পারিবারিক কাজে মনোযোগ দিলে ফল ভালো হবে।
৩/ মিথুন: যোগাযোগ ও ভ্রমণের বিষয় সামনে আসতে পারে। বুদ্ধিমত্তা কাজে লাগবে। রাহু ও শনির প্রভাবে মানসিক অস্থিরতা ও অপ্রত্যাশিত বাধা আসতে পারে। স্বাস্থ্যে স্নায়বিক ক্লান্তি এড়াতে বিশ্রাম নিন। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা সাবধানে এগোবেন।
৪/ কর্কট: আজ ভাগ্য ও জ্ঞানের দিক শক্তিশালী। চন্দ্র চতুর্থ ভাগে থাকায় পারিবারিক শান্তি ও মানসিক স্থিতি পাওয়া যেতে পারে। রাহু-শনির প্রভাবে কিছু অস্থিরতা থাকলেও গুরুর প্রভাবে তা সহনীয় হবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত চাপ এড়ান।
৫/ সিংহ: আজ আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। সৃজনশীলতা ও সন্তান সংক্রান্ত বিষয়ে মনোযোগ যাবে। মানসিক চাপ ও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাস্থ্যে চোখ ও পেটের দিকে খেয়াল রাখুন। সত পথে এগোন।
৬/ কন্যা: কর্ম ও স্বাস্থ্য বিষয়ে সতর্কতার প্রয়োজন। কিছুটা সহায়তা পাওয়া যেতে পারে। রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ, প্রতিযোগিতা ও বাধা আসতে পারে। স্বাস্থ্যে সামান্য অসুবিধা হতে পারে, তাই নিয়মিত খাদ্যাভ্যাস রাখুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ফল মিলবে।
৭/ তুলা: সম্পর্ক ও অংশীদারিত্বের বিষয় গুরুত্ব দিন ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। মানসিক অস্থিরতা ও সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে পারে। স্বাস্থ্যে কিডনি ও মূত্রনালীর দিকে খেয়াল রাখুন। ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন।
৮/ বৃশ্চিক: ভাগ্যো ও শিক্ষার দিক শক্তিশালী। চন্দ্র অষ্টম ভাগে থাকায় মানুষিক পরিবর্তনের ইঙ্গিত দেয়, চাপ ও অপ্রত্যাশিত ঘটনায় সচেতন থাকুন স্বাস্থ্যে সতর্ক থাকুন। আর্থিক বিষয়ে সাবধানতা জরুরি।
৯/ ধনু: আজ ধর্ম, দীর্ঘ ভ্রমণ ও ভাগ্যের দিক সক্রিয় থাকবে। জ্ঞানের পথ খোলা থাকবে। শনির প্রভাবে মানসিক চাপ ও দায়িত্বের ভার অনুভূত হবে। স্বাস্থ্য যত্ন নিন। অতিরিক্ত বাক বিতর্ক এড়ান পরিশ্রম করুন ও শিক্ষা ও আধ্যাত্মিক কাজে মনোযোগ দিন।
১০/ মকর: সম্পর্ক ও ব্যবসায় সহায়তা পাওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ ও কর্তৃত্বের দ্বন্দ্ব হতে পারে। স্বাস্থ্যে হাঁটু ও হাড়ের দিকে খেয়াল রাখুন। ধৈর্য ধরলে সাফল্য আসবে।
১১/ কুম্ভ: অস্থিরতা ও অপ্রত্যাশিত পরিবর্তনের সম্ভাবনা বেশি। চন্দ্র একাদশ ভাগে থাকায় লাভ ও সামাজিক যোগাযোগ বাড়তে পারে। বুদ্ধিমত্তা কাজে লাগবে। শনির প্রভাবে দায়িত্বের চাপ অনুভূত হবে। স্বাস্থ্যে স্নায়বিক চাপ এড়ান। নতুন পরিকল্পনা সাবধানে করুন।
১২/ মীন: আজ দায়িত্ব ও পরিশ্রমের পরীক্ষা চলবে। ভাগ্যে সহায়তা পাওয়া যেতে পারে। ব্যয় ও মানসিক চাপ বাড়তে পারে। রাহুর প্রভাবে অস্থিরতা থাকবে। স্বাস্থ্যে পা ও ঘুমের দিকে খেয়াল রাখুন। ধৈর্য ও সংযমই আজকের মূলমন্ত্র।


























