আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
হেমন্তের মাসে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই ।
আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইংরেজি, ১১ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ চন্দ্র আপনার রাশিতে থাকায় মন সক্রিয় ও উদ্যমী থাকবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ ও হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। স্বাস্থ্যে সামান্য ক্লান্তি থাকতে পারে, তাই বিশ্রাম জরুরি। আর্থিক ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সময় কাজে লাগলে এগিয়ে যাবেন।
২, বৃষ:
চন্দ্র মেষে থাকায় আপনার অর্থ ও পরিবার সংক্রান্ত বিষয়ে মনোযোগ বাড়বে। বৃহস্পতির পরোক্ষ প্রভাবে ভাগ্যে কিছুটা সহায়তা পাওয়া যেতে পারে। রাহুর প্রভাবে মানসিক অস্থিরতা ও শনির চাপে দায়িত্বের ভার অনুভূত হবে। স্বাস্থ্যে হজমের সমস্যা এড়াতে সাবধান থাকুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ফল ভালো হবে।
৩, মিথুন:
আজ যোগাযোগ ও ভ্রমণের বিষয় সামনে আসতে পারে। বুদ্ধিমত্তা কাজে লাগবে। রাহু-শনির প্রভাবে মানসিক চাপ ও অপ্রত্যাশিত বাধা আসতে পারে। স্বাস্থ্যে স্নায়বিক ক্লান্তি এড়াতে বিশ্রাম নিন। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা সাবধানে এগোবেন।
৪, কর্কট:
বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আজ ভাগ্য ও জ্ঞানের দিক শক্তিশালী। চন্দ্রের অবস্থান চতুর্থ ভাগে থাকায় পারিবারিক শান্তি ও মানসিক স্থিতি পাওয়া যেতে পারে। রাহু ও শনির প্রভাবে কিছু অস্থিরতা থাকলেও সহনীয় হবে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত চাপ এড়ান। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত্রিজাগরণ নিষেধ।
৫, সিংহ:
আজ আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। চন্দ্র পঞ্চম ভাগে থাকায় সৃজনশীলতা ও সন্তান সংক্রান্ত বিষয়ে মনোযোগ বাড়বে। মানসিক চাপ ও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাস্থ্যে চোখ ও পেটের দিকে খেয়াল রাখুন।
৬, কন্যা:
কর্ম ও স্বাস্থ্য বিষয়ে সতর্কতা প্রয়োজন। বৃহস্পতির পরোক্ষ প্রভাবে কিছুটা সহায়তা পাওয়া যেতে পারে। রাহু ও মানসিক চাপ, প্রতিযোগিতা ও বাধা আসতে পারে। স্বাস্থ্যে সামান্য অসুবিধা হতে পারে, তাই নিয়মিত খাদ্যাভ্যাস রাখুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরলে ফল মিলবে।
৭, তুলা:
সম্পর্ক ও অংশীদারিত্বের বিষয়ে দৃষ্টি রাখা গুরুত্বপূর্ণ হবে। মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। অস্থিরতায় কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে পারে। স্বাস্থ্যে কিডনি ও মূত্রনালীর দিকে খেয়াল রাখুন। ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন।
৮, বৃশ্চিক:
বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চম দৃষ্টি দিচ্ছেন বলে ভাগ্য ও শিক্ষার দিক শক্তিশালী। চন্দ্র অষ্টম ভাগে থাকায় সার্বিক বিষয়ে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ ও অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। স্বাস্থ্যে সতর্ক থাকুন। আর্থিক বিষয়ে সাবধানতা জরুরি।
৯, ধনু:
চন্দ্র নবম ভাগে থাকায় ধর্ম, দীর্ঘ ভ্রমণ ও ভাগ্যের দিক সক্রিয় থাকবে। শিক্ষা ও জ্ঞানের পথ খোলা থাকবে। মানসিক চাপ ও দায়িত্বের ভার অনুভূত হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে যদি অতিরিক্ত পরিশ্রম না করেন। শিক্ষা ও আধ্যাত্মিক কাজে মনোযোগ দিন।
১০, মকর:
বৃহস্পতি সপ্তম দৃষ্টিতে সম্পর্ক ও ব্যবসায় সহায়তা পাওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। রাহু ও শনির প্রভাবে মানসিক চাপ ও কর্তৃত্বের দ্বন্দ্ব হতে পারে। স্বাস্থ্যে হাঁটু ও হাড়ের দিকে খেয়াল রাখুন। ধৈর্য ধরলে সাফল্য আসবে।
১১, কুম্ভ:
আজ অস্থিরতা ও অপ্রত্যাশিত পরিবর্তনের সম্ভাবনা বেশি। চন্দ্র একাদশ ভাগে থাকায় লাভ ও সামাজিক যোগাযোগ বাড়তে পারে। বুদ্ধিমত্তা কাজে লাগবে। শনির প্রভাবে দায়িত্বের চাপ অনুভূত হবে। স্বাস্থ্যে স্নায়বিক চাপ এড়ান। নতুন পরিকল্পনা সাবধানে করুন।
১২, মীন:
আজ দায়িত্ব ও পরিশ্রমের পরীক্ষা চলবে। ভাগ্যে সহায়তা পাওয়া যেতে পারে। চন্দ্র দ্বাদশ ভাগে থাকায় ব্যয় ও মানসিক চাপ বাড়তে পারে। রাহুর প্রভাবে অস্থিরতা থাকবে। স্বাস্থ্যে পা ও ঘুমের দিকে খেয়াল রাখুন। ধৈর্য ও সংযমই আজকের মূলমন্ত্র।


























