প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলাধুলাসামগ্রী উপহার পেয়ে চরম আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় সফরসূচির অংশ হিসেবে বিমানবন্দর থেকে সড়কপথে রংপুরে যাওয়ার সময় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ভালোবাসার নিদর্শনস্বরূপ নিজে গাড়ি (বাস) থামিয়ে দেন এবং শিক্ষার্থীদের কাছে চলে যান।
এরপর রংপুরের উদ্দেশ্যে বাসে করে যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে দাঁড়ান প্রধানমন্ত্রী। এসময় তিনি সেখানে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন। এ সময় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে বাস থামান এবং শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন।
পরে তিনি শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন। এসময় প্রধানমন্ত্রীকে কলেজের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের অনুরোধ জানাই আমরা। এখানে দুটি ছাত্রাবাস এবং একটি হল রুম চেয়েছি, আমাদের চাওয়াগুলো লিখিতভাবে প্রধানমন্ত্রীকে জানিয়েছি।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে যান। সেখান থেকে সড়ক পথে বাসযোগে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন।
হঠাৎ দেশের সরকারপ্রধানকে নিজেদের সামনে পেয়ে এবং তার সঙ্গে হাসিমুখে সেলফি তুলতে পেরে শিক্ষার্থীরা দারুণ উল্লাস প্রকাশ করে। পরে প্রধানমন্ত্রী নিজ হাতে তাদের মাঝে ফুটবল ও ক্রিকেট ব্যাটসহ নানা খেলাসামগ্রী বিতরণ করেন। প্রধানমন্ত্রীর এমন আকস্মিক ও স্নেহপূর্ণ আচরণে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে।
রাজশাহী হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন।
পরে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিশ্রাম শেষে রাতে তিনি বিমানে ঢাকায় ফিরবেন।


























