| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ শনিবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গবেষকদের প্রায় ১০ বছরের গবেষণায় ‘হাইড্রোলিক লিকুইফ্যাকশন’ প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে বায়োক্রুড বা জৈব অপরিশোধিত তেল উৎপাদনে এই সাফল্য অর্জিত হয়েছে।

    প্রদর্শনীতে গবেষকরা প্রযুক্তিটির কার্যকারিতা তুলে ধরেন এবং জানান যে, এটি বাণিজ্যিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের আমদানিকৃত জ্বালানি তেলের ১০ থেকে ১৫ শতাংশ প্রতিস্থাপন করা সম্ভব হতে পারে।

    এ সময় প্রধানমন্ত্রী প্রকল্পটির কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা প্রত্যক্ষ করেন এবং এর সম্ভাবনা বিবেচনায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তার ঘোষণা দেন।

    আরও পড়ুন