জানা যায়, এ বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প’-এর সার্বিক অগ্রগতি ও প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দ্বিপাক্ষিক এ বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন ‘রোসাটম’ এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট (VVER-1200 রিঅ্যাক্টর) হতে জাতীয় গ্রীডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবারাহ দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা সম্ভব হবে।


























