ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম শক্তিমান ও প্রভাবশালী অভিনেতা বিশ্বনাথ “নানা” পাটেকার আর নেই। আজ (৮ অক্টোবর) বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকেই তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করছিলেন এবং ভোরের দিকে হৃদরোগে আক্রান্ত হন। তড়িঘড়ি করে নিকটস্থ মনিপাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে দীর্ঘ চার দশকেরও বেশি সময়জুড়ে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে স্থান করে নিয়েছিলেন নানা পাটেকার। ’পরিিন্দা’, ’ক্রান্তিবীর’, ’তিরঙ্গা’, ’অপহরণ’ কিংবা মারাঠি চলচ্চিত্র ’নটসম্রাট’— প্রতিটি ছবিতে তাঁর সংলাপ পরিবেশন ও অভিনয়শৈলী তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন। সিনেমার রুপালি পর্দার বাইরে ব্যক্তিগত জীবন ও সামাজিক কর্মকাণ্ডের জন্য নানা পাটেকার সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।
কৃষকদের সহায়তায় তাঁর প্রতিষ্ঠিত ‘নাম ফাউন্ডেশন’ এবং ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর সাথে তাঁর সম্পৃক্ততা তাঁর সমাজসেবা ও দেশপ্রেমের পরিচয় বহন করে। তাঁর প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনসহ রাজনৈতিক ক্ষেত্রেও নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বরা। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, মহারাষ্ট্রেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।


























