| |
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • গল্পে পরিবর্তন করে সেন্সরে যাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’
  • গল্পে পরিবর্তন করে সেন্সরে যাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’

    Icon
    বিনোদন ডেস্ক
    প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

    বলিউডের বহুল আলোচিত সিনেমা সালমান খানের ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে নতুন খবর সামনে এসেছে। চলতি সপ্তাহেই সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা দেওয়ার কথা রয়েছে। তবে সেন্সরে জমা দেওয়ার ঠিক আগেই ছবিটিতে আনা হয়েছে বেশ বড় ধরনের পরিবর্তন—বদলে ফেলা হয়েছে এর ক্লাইম্যাক্স বা শেষ দৃশ্য।

    জানা গেছে, পরিচালক অপূর্ব লাখিয়া ও তাঁর সহ-লেখকদের দল নতুন করে সিনেমাটির শেষ দৃশ্য সাজিয়েছেন। শুধু কয়েকটি সংলাপ বা সাধারণ দৃশ্য কাটছাঁট নয়, বরং ক্লাইম্যাক্সের পুরো উপস্থাপনাতেই পরিবর্তন আনা হয়েছে।

    সালমানের এই প্রজেক্টটিতে পরিবর্তন অবশ্য নতুন নয়। চিত্রনাট্যের শুরুতে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘাতের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল, যেখানে ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে সালমান খানের অভিনয় করার কথা ছিল।

    তবে দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি ও পারিপার্শ্বিক সমীকরণ বিবেচনায় নিয়ে গল্পে পরিবর্তন আনেন নির্মাতারা। সেই ধারাবাহিকতায় সিনেমার নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’।

    নাম ও গল্পের ধারার পরিবর্তনের পর এবার শেষ মুহূর্তে ক্লাইম্যাক্সেও তা প্রতিফলিত হলো। নতুন করে শুট করা দৃশ্যে কেবল সংঘাত বা যুদ্ধের উত্তেজনা নয়, বরং সালমানের চরিত্রের মানসিক রূপান্তর ও শান্তির বার্তাকেই প্রধান্য দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতিমধ্যেই এই সংশোধিত সংস্করণে সবুজ সংকেত দিয়েছে বলে জানা গেছে।

    এখন সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। শেষ মুহূর্তে ক্লাইম্যাক্স পরিবর্তনের পর এই যুদ্ধভিত্তিক সিনেমায় সালমান খান দর্শকদের সামনে কীভাবে হাজির হন এবং বক্স অফিসে কতটা সাড়া ফেলেন, সেটাই এখন দেখার বিষয়।

    আরও পড়ুন