| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • রাজধানীতে চাঁদাবাজবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১
  • রাজধানীতে চাঁদাবাজবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪১

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

    রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ চাঁদাবাজবিরোধী অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। টানা চার দিনের এই বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪১ জন চিহ্নিত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সূত্র জানায়, রাজধানীর ফুটপাত, পরিবহন স্ট্যান্ড, বাজার ও বিভিন্ন বাণিজ্যিক এলাকায় চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর পুলিশি নজরদারি বাড়ানো হয়।

    অপরাধ দমনে শুরু হওয়া এই বিশেষ অভিযানে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) একাধিক দল যৌথভাবে অংশ নেয়। ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সবাই এলাকায় চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

    জনস্বার্থ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজদের বিরুদ্ধে এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জোর দেওয়া হয়েছে।

    আরও পড়ুন