| |
  • প্রচ্ছদ
  • রংপুর
  • পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার
  • পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার

    Icon
    জেলা প্রতিবেদক, পঞ্চগড়
    প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

    পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের সাবেক সংসদ সদস্য এবং পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজী পাড়া মিলনবাজার এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ইজিবাইক চালক আল-আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগসহ মোট ১২টি মামলা রয়েছে।

    গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সকালে তাঁকে পঞ্চগড় আদালতে তোলা হয়। এ সময় আদালত চত্বরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।

    আরও পড়ুন