| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • কুমিল্লায় ৩৬৩ জন কিশোর গ্যাং আটক
  • কুমিল্লায় ৩৬৩ জন কিশোর গ্যাং আটক

    Icon
    জেলা প্রতিবেদক, কুমিল্লা
    প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

    কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনসহ (২৫) ৩৬৩ জন কিশোরকে আটক করেছে পুলিশ। কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে অভিযান চালিয়ে এক রাতে তাদের আটক করে।

    শনিবার (৩ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। লুৎফর রহমান বলেন, শুক্রবার মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাং সন্দেহে জেলার বিভিন্ন থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

    কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সব স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে রতনসহ মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে।

    অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

    কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। এই অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

    তিনি আরও বলেন এখনো অভিযান চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত পরে জানানো হবে।

    আরও পড়ুন