দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আকাশে আবার আশঙ্কাজনক হারে বেড়েছে বায়ুদূষণ। শুষ্ক আবহাওয়ার শুরু ও বায়ুমণ্ডলে বিষাক্ত ধোঁয়াশার ঘনত্বের কারণে ঢাকা, দিল্লি, করাচি ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের বায়ুগুণমান সূচক (AQI) ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।
বিশ্ববায়ুমান সূচক তদারককারী সংস্থাগুলোর তথ্যমতে, অঞ্চলটির বেশ কিছু প্রধান শহরের বাতাস বর্তমানে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, শুষ্ক ঋতুর আগমন, শিল্পকারখানার অনিয়ন্ত্রিত ধোঁয়া, যানবাহন নির্গমন এবং কৃষি বর্জ্য পোড়ানোর কারণে এশিয়ার আকাশে কার্বন ও ক্ষতিকর সূক্ষ্ম ধূলিকণার (PM2.5) মাত্রা হঠাৎ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় স্পর্শকাতর শ্রেণির মানুষ, বিশেষ করে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা রোগীদের অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়া এবং প্রয়োজনে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


























