সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাইয়ের কাজ করছে কৃষি মন্ত্রণালয়। ডিলারদের চূড়ান্ত নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি। বুধবার (৩০ সেপ্টেম্বর) ওই মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।
এতে বলা হয়, সার ডিলার নিয়োগের লক্ষ্যে জেলা হতে প্রাপ্ত তালিকা মন্ত্রণালয়ে যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। সার ডিলারদের চূড়ান্ত নিয়োগের বিষয়ে এখনও কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে।

















