শরতের প্রারম্ভে আশ্বিন মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ১৫ আশ্বিন ১৪৩৩ বাংলা, ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ:
আজকের দিনটি নিজের সিদ্ধান্ত ও কাজের গতি বাড়ানোর সুযোগ দেবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ যোগাযোগ সামনে আসতে পারে। অর্থের বিষয়ে তাড়াহুড়ো না করে হিসাব মিলিয়ে এগোনো ভালো। মনের অস্থিরতা কিছু সময় বাড়লেও আত্মবিশ্বাস ধরে রাখলে পরিস্থিতি সামলে উঠবেন।
২/ বৃষ:
কাজের ক্ষেত্রে আজ ধীরস্থির পরিকল্পনাই সাফল্যের পথ তৈরি করবে। আটকে থাকা কোনো কাজ নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও অতিরিক্ত খরচের বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের কারও পরামর্শ কাজে লাগতে পারে। কথাবার্তায় নমনীয় থাকুন।
৩/ মিথুন:
আজ যোগাযোগ, লেখালেখি ও বুদ্ধিবৃত্তিক কাজে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরার সুযোগ পাবেন। তবে অন্যের কথায় দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। অর্থনৈতিক বিষয়ে নতুন পরিকল্পনা করতে পারেন, কিন্তু ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন।
৪/ কর্কট:
আজ আপনার জন্য দায়িত্ব ও আত্মবিশ্বাস-দুই দিকই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রকাশের সুযোগ আসতে পারে এবং পুরোনো কোনো পরিকল্পনা নতুন গতি পেতে পারে। অর্থনৈতিক বিষয়ে আশাবাদ থাকলেও আবেগের বশে ব্যয় করবেন না। আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। আচরণে নম্রতা রাখলে শুভ ফল আরও দৃঢ় হবে।
৫/ সিংহ:
আজকের গ্রহসমাবেশ আপনাকে নিজের যোগ্যতা নতুনভাবে প্রকাশের সুযোগ দিতে পারে। নেতৃত্ব, সৃজনশীলতা ও কর্মক্ষেত্রে পরিচিতি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নিজের বুদ্ধিকে কাজে লাগান, তাড়াহুড়ো যেন বাধা না হয়। অর্থের দিক থেকে পরিকল্পিত পদক্ষেপ লাভজনক হতে পারে।
৬/ কন্যা:
আজ কাজের চাপ থাকলেও সঠিক পরিকল্পনা করলে দায়িত্ব সামলাতে পারবেন। ছোট কোনো ভুল বড় সমস্যায় পরিণত না হয়, সেদিকে নজর দিন। অর্থনৈতিক বিষয়ে হিসাব-নিকাশ পরিষ্কার রাখুন। কারও সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। প্রয়োজনীয় যোগাযোগ ঠিক রাখুন। ভালো সুযোগ আসতে পারে।
৭/ তুলা:
আজ সম্পর্ক ও সহযোগিতার জায়গা ঠিক রাখুন, নতুন সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে যোগাযোগ বা অন্যের সহযোগিতা আপনার কাজকে সহজ করবে। অর্থনৈতিক বিষয়ে পাওনা বা বকেয়া নিয়ে আলোচনা হতে পারে। নিজের মত প্রকাশের সময় ভাষা নরম রাখুন। মানসিক ভারসাম্য ঠিক রাখাই আজকের বড় শক্তি।
৮/ বৃশ্চিক:
কর্মক্ষেত্রে আজ দায়িত্ব বাড়লেও তার সঙ্গে নিজের অবস্থান শক্ত করার সুযোগ থাকবে। পরিকল্পনা এখনই সবার সঙ্গে আলোচনা না করাই ভালো। অর্থের বিষয়ে লাভের সম্ভাবনার পাশাপাশি আকস্মিক ব্যয়ের কথাও মাথায় রাখুন। কোনো দায়িত্ব নিতে হতে পারে। মানসিকভাবে নিজেকে শক্ত রাখলে চাপ কমবে।
৯/ ধনু:
আজ দক্ষতা ও প্রস্তুতির ওপর গুরুত্ব দিন। দূরের যোগাযোগ, শিক্ষা বা নতুন কাজের পরিকল্পনায় অগ্রগতি হতে পারে। অর্থের ক্ষেত্রে পুরোনো কোনো সুযোগ আবার সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। তর্ক এড়িয়ে চলুন এবং লক্ষ্য পরিষ্কার রাখুন।
১০/ মকর:
দায়িত্বশীল কাজের ক্ষেত্রে আপনার ধৈর্য সবচেয়ে বেশি কাজে লাগবে। কর্মক্ষেত্রে পুরোনো কোনো জটিলতা সমাধানের পথ পাবেন। অর্থে স্থিরতা আনতে অপ্রয়োজনীয় ব্যয় কমান। কারও পরামর্শ গ্রহণ করতে পারেন। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।
১১/ কুম্ভ:
নিজের রাশি ও কর্মজীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আজ বিশেষভাবে সক্রিয় থাকবে। দীর্ঘদিনের কোনো দায়িত্ব নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্রে ধীরগতিকে ব্যর্থতা মনে না করে ধারাবাহিকভাবে এগিয়ে চলুন। অর্থের ক্ষেত্রে পরিকল্পনা ছাড়া বড় ব্যয় করা ঠিক হবে না। বাস্তবসম্মত পরিকল্পনা করুন।
১২/ মীন:
অর্থ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ নতুন করে ভাবার সময়। আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখতে পারলে মানসিক চাপ অনেকটাই কমবে। কর্মে স্বীকৃতি পেতে সময় লাগলেও চেষ্টা বৃথা যাবে না। কোনো খবর শুনে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত না নিয়ে সত্যতা যাচাই করুন। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন।


























