আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
আশ্বিন মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। শরতের প্রারম্ভে আশ্বিন মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ১৪ আশ্বিন ১৪৩৩ বাংলা, ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ
কর্মক্ষেত্রে দায়িত্ব এলে সাহসের সঙ্গে গ্রহণ করুন। ভাগ্যে মিশ্র প্রভাব থাকলেও ধৈর্য ধরলে নতুন সুযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। মানসিক চাপ কমাতে কাজে মনোযোগ দিন। স্বাস্থ্যের ক্ষেত্রে মাথা ও চোখের যত্ন নিন। সময় বুঝে সিদ্ধান্ত নিলে ভালো ফল পেতে পারেন।
২, বৃষ
স্থিরতা ও বাস্তববুদ্ধি আজ আপনাকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে ধীরগতিতে চলা কাজ নতুন গতি পেতে পারে। অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে নজর দিলে নিরাপত্তা বাড়বে। পরিবারে দায়িত্বশীল আচরণ সম্পর্ক উন্নত করবে। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এগিয়ে যেতে পারেন।
৩, মিথুন
যোগাযোগ ও বুদ্ধির সঠিক ব্যবহারে সাফল্য আসতে পারে। নতুন সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিক সিদ্ধান্তে যাচাই করে এগোলে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। কথাবার্তায় সংযম রাখলে সম্পর্ক মধুর থাকবে। পরিকল্পিত কাজ দ্রুত এগিয়ে নিন।
৪, কর্কট
দায়িত্বশীল আচরণ আজ সম্মান ও সুযোগ বাড়াতে পারে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। অর্থনৈতিক পরিকল্পনায় দূরদৃষ্টি রাখলে ভিত্তি মজবুত হবে। পরিবারে স্নেহপূর্ণ ব্যবহার মানসিক শান্তি দেবে। গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে যেতে পারেন। আচরণ শুদ্ধ রাখুন।
৫, সিংহ
সৃজনশীলতার শক্তি আপনাকে উজ্জ্বল করবে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ এলে সাহসের সঙ্গে কাজে লাগান। অর্থনৈতিক বিষয়ে হিসাব বজায় রাখলে অগ্রগতি হতে পারে। কথাবার্তায় সংযম ও সৌজন্য বজায় রাখুন। নতুন উদ্যোগের জন্য সময়টি উপযোগী। শরীরের যত্ন নিন।
৬, কন্যা
পরিকল্পনা ও পরিশ্রমের সমন্বয়ে কাজ এগিয়ে যাবে। ছোট সুযোগ বড় দায়িত্বের পথ খুলে দিতে পারে। অর্থের ক্ষেত্রে হিসাবের প্রতি নজর রাখুন। কাছের মানুষের সঙ্গে কথা বলার সময় কথার প্রভাব বিবেচনা করুন। সকালের সময় মনোযোগী কাজের জন্য ব্যবহার করুন। দুশ্চিন্তা এড়িয়ে চলুন।
৭, তুলা
ভারসাম্যপূর্ণ আচরণ আজ সম্পর্ক ও কর্মক্ষেত্রে সুফল দিতে পারে। নতুন পরিচয় বা আলোচনায় সুযোগ তৈরি হতে পারে। কোনো সুযোগ এলে ভেবেচিন্তে এগিয়ে যান। পারিবারিক বিষয়ে অন্যের মতামতকে গুরুত্ব দিন।
৮, বৃশ্চিক
আজ জটিল পরিস্থিতি সামলাতে ধৈর্য ও বিচক্ষণতা আপনাকে সাহায্য করবে। কর্মক্ষেত্রে লেনদেনে সতর্কতা বজায় রাখুন। পুরোনো কোনো বিষয় সমাধানের প্রয়োজন হতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলুন। পরিকল্পনা করে এগিয়ে যান।
৯, ধনু
জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োগে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা সাহসের সঙ্গে তুলে ধরুন। অর্থনৈতিক বিষয়ে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করুন। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারেন। পর্যাপ্ত পানি পান করুন এবং বিশ্রাম নিন।
১০, মকর
ধৈর্য ও নিয়মানুবর্তিতা আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। পরিশ্রম ধীরে ধীরে স্বীকৃতি আনতে পারে। ব্যয় কমান এবং প্রয়োজন বিবেচনা করে খরচ করুন। কঠোর কথা এড়িয়ে চললে সম্পর্ক ভালো থাকবে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য এগিয়ে যান। শরীরের যত্ন নিন।
১১, কুম্ভ
আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ আজ আপনার সবচেয়ে বড় শক্তি। পুরোনো জটিল কাজ নতুন পরিকল্পনায় এগিয়ে নেওয়া সম্ভব। অর্থের বিষয়ে সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় দায় এড়িয়ে চলুন। সামাজিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সবার কথা শুনুন। পরিকল্পনা করে দায়িত্ব ভাগ করে নেওয়া ভালো।
১২, মীন
সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার সময়। হঠাৎ পরিবর্তন এলেও তথ্য যাচাই করে এগোলে নিরাপদ থাকা সম্ভব। দূরের যোগাযোগ থেকে সহযোগিতা আসতে পারে। অর্থনৈতিক বিষয়ে বাস্তব পরিকল্পনাকে প্রাধান্য দিন। হিসাব-নিকাশেও মনোযোগ দিন।


























