| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • বাহিরে যারা আছে তারা হচ্ছে আওয়ামী-জামায়াত জোট: জ্বালানিমন্ত্রী
  • বাহিরে যারা আছে তারা হচ্ছে আওয়ামী-জামায়াত জোট: জ্বালানিমন্ত্রী

    Icon
    জেলা প্রতিবেদক, সিরাজগঞ্জ 
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

    আগে যে জোটকে বিএনপি-জামায়াত বলে আখ্যা দেওয়া হতো, বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে এটি আসলে ‘আওয়ামী-জামায়াত’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

    শনিবার সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

    তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর লক্ষ্য করা যাচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অনেকেই সুযোগ বুঝে নিজেদের অবস্থান বদলে ফেলেছেন। এদের চিহ্নিত করে তিনি “গুপ্ত বাহিনী” হিসেবে আখ্যা দেন।

    তিনি আরও উল্লেখ করেন, সিরাজগঞ্জের মাটিতে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ চরম অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। সে অন্যায়ের মাত্রা ছাড়িয়ে যাওয়ার কারণেই ছাত্র-জনতার বিপ্লব সংঘটিত হয়েছে।

    মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তি বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

    সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন