| |
  • প্রচ্ছদ
  • ঢাকা
  • ফুটপাতে গাড়িচাপায় শ্রমিক নিহত: সেই কিশোর গ্রেপ্তার
  • ফুটপাতে গাড়িচাপায় শ্রমিক নিহত: সেই কিশোর গ্রেপ্তার

    Icon
    অনলাইন ডেস্ক
    প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

    রাজধানীর বারিধারায় ফুটপাতে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়া এসইউভির (প্রাইভেট কার) চাপায় মেহেদী হাসান (২৪) নামের এক নির্মাণশ্রমিক নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গুলশান ১২ নম্বর সড়কের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে। সিসিটিভি ফুটেজে উঠে এলো সত্য মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বারিধারা কূটনৈতিক এলাকার ১ নম্বর সড়কে কাজের ফাঁকে ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন নির্মাণশ্রমিক মেহেদী।

    এ সময় একটি দ্রুতগতির কালো রঙের এসইউভি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে মেহেদীকে মারাত্মকভাবে চাপা দেয়। গাড়িটি একটি সড়ক বাতির খুঁটিতে ধাক্কা দিয়ে থেমে যায় এবং ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    এতে দেখা যায়, দুর্ঘটনার পর গাড়ির ডান পাশ অর্থাৎ চালকের আসন থেকে কালো টি-শার্ট পরা ওই ১৭ বছর বয়সী কিশোর নেমে আসে। স্থানীয় জনতা তখন তাকে আটকে পুলিশে সোপর্দ করেছিল। ছেড়ে দেওয়ার পর বিতর্ক ও পুনর্বার গ্রেপ্তারঘটনাস্থল থেকে ওই কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

    নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় কিশোরের নাম উল্লেখ না করে চালক হিসেবে ‘আকাশ মারক’ নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছিল। এতে জনমনে নানা প্রশ্ন ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

    পরিস্থিতি পর্যালোচনার পর গুলশান থানা পুলিশ আবার অভিযান চালিয়ে ওই কিশোরকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর জানান, অনিয়ন্ত্রিত গাড়িটি ওই কিশোরই চালাচ্ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত কিশোরের বাবা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন ক্যাপ্টেন। মামলাটির সঠিক তদন্ত ও পলাতক চালককে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

    আরও পড়ুন