| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক
  • মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের প্রাতরাশ বৈঠকে অংশ নিয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বিশ্বখ্যাত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এবং রোটারি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    বৈঠকে বৈশ্বিক মানবিক সংকট নিরসন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষার আধুনিকায়ন, প্রযুক্তিভিত্তিক রূপান্তর এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য টেকসই ও দীর্ঘমেয়াদী সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

    বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি টেকসই করতে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন