জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
ভাদ্র মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা,আত্যবিশ্বাস বাড়তে পারে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, ২ আশ্বিন ১৪৩৩ বাংলা, ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ:
আজ কর্মক্ষেত্রে দায়িত্ব এলে সাহসের সঙ্গে গ্রহণ করুন। ভাগ্যে মিশ্র প্রভাব থাকলেও ধৈর্য ধরলে সুযোগ ফুটে উঠবে। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় খরচ এড়ান। মানসিক চাপ কমাতে কাজে মন দিন। স্বাস্থ্যে মাথা ও চোখের যত্ন নিন। সময়ে বুঝে সিদ্ধান্ত নিলে।
২/ বৃষ:
স্থিরতা ও বাস্তব বুদ্ধি আজ আপনাকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে ধীরে চলা কাজ নতুন গতি পেতে পারে। অর্থের ক্ষেত্রে সঞ্চয়ের দিকে নজর দিলে নিরাপত্তা বাড়বে। পরিবারে দায়িত্বশীল আচরণে সম্পর্ক উন্নত করবে। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এগোন।
৩/ মিথুন:
যোগাযোগ ও বুদ্ধির সঠিক ব্যবহারে সাফল্য আসবে। নতুন সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিক সিদ্ধান্তে যাচাই করে এগোলে লাভ হবে। কথাবার্তায় সংযম রাখলে সম্পর্ক মধুর থাকবে। পরিকল্পিত কাজ দ্রুত এগোন। প্রকৃতির কাছে কিছু সময় কাটান।
৪/ কর্কট:
দায়িত্বশীল আচরণ আজ সম্মান ও সুযোগ বাড়াবে। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে এগোন। অর্থনৈতিক পরিকল্পনায় দূরদৃষ্টি রাখলে ভিত্তি মজবুত হবে। পরিবারে স্নেহপূর্ণ ব্যবহার মানসিক শান্তি দেবে। গুরুত্বপূর্ণ কাজে এগোতে পারেন। আচরণ শুদ্ধ রাখুন।
৫/ সিংহ:
সৃজনশীলতার শক্তি আপনাকে উজ্জ্বল করবে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগ এলে সাহসের সঙ্গে কাজে লাগান। অর্থনৈতিক বিষয়ে হিসাব বজায় রাখলে অগ্রগতি হবে। কথাবার্তায় প্রজ্ঞা ও সৌজন্য বজায় রাখুন। নতুন উদ্যোগের জন্য উপযোগী সময়। শরীর ও মন সতেজ রাখুন।
৬/ কন্যা:
পরিকল্পনা ও পরিশ্রমের সমন্বয়ে কাজ এগোবে। ছোট সুযোগ বড় দায়িত্বের পথ খুলে দিতে পারে। অর্থের ক্ষেত্রে হিসাবের প্রতি নজর রাখুন। কাছের মানুষের সঙ্গে কথার প্রভাব বিবেচনা করুন। সকালের সময় মনোযোগী কাজের জন্য ব্যবহার করুন। অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে শরীরকে বিশ্রাম দিন।
৭/ তুলা:
ভারসাম্যপূর্ণ আচরণ আজ সম্পর্ক ও কর্মক্ষেত্রে সুফল দেবে। নতুন পরিচয় বা আলোচনায় সুযোগ তৈরি হতে পারে। কোনো সুজুগে ভেবেচিন্তে এগোন। পারিবারিক বিষয়ে অন্যের মতামতকে গুরুত্ব দিন। গুরুত্বপূর্ণ যোগাযোগ সফল হতে পারে।
৮/ বৃশ্চিক:
আজ জটিল পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। কর্মক্ষেত্রে লেন দেনে সতর্কতা বজায় রাখুন। পুরোনো কোনো বিষয় সমাধানের প্রয়োজন হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে কথা বলুন। পরিকল্পনা করে এগোন।
৯/ ধনু:
জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োগে নতুন সম্ভাবনা ফুটে উঠবে। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা সাহসের সঙ্গে তুলে ধরুন। অর্থনৈতিক বিষয়ে ভবিষ্যৎ লক্ষ্য স্থির করুন। ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। গুরুত্বপূর্ণ কাজ শুরু করুন। পর্যাপ্ত পানি ও বিশ্রাম নিন।
১০/ মকর:
ধৈর্য ও নিয়মানুবর্তিতা আজ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে। পরিশ্রম ধীরে ধীরে স্বীকৃতি আনবে। ব্যায় কমান, প্রয়োজন বিবেচনা করুন। কঠোর কথা এড়িয়ে চললে সম্পর্ক ভালো থাকবে। অসমাপ্ত কাজ শেষ করার জন্য এগোন। মেনে শরীরের যত্ন নিন।
১১/ কুম্ভ:
আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ আজ আপনার সবচেয়ে বড় শক্তি। পুরোনো জটিল কাজ নতুন পরিকল্পনায় এগিয়ে নেওয়া সম্ভব। অর্থের বিষয়ে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় দায় এড়ান। সামাজিক বিষয়ে সিদ্ধান্তের আগে সবার কথা শুনুন। পরিকল্পনা ও দায়িত্ব ভাগ করে নেওয়া ভালো। প্রকৃতির সান্নিধ্য উপকারী হবে।
১২/ মীন:
সঞ্চয় ও ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার সময়। হঠাৎ পরিবর্তন এলেও তথ্য যাচাই করে এগোলে নিরাপদ। দূরের যোগাযোগ থেকে সহযোগিতা আসতে পারে। অর্থনৈতিক বিষয়ে বাস্তব পরিকল্পনাকে প্রাধান্য দিন। দুপুরের সময় হিসাব-নিকাশ ও সিদ্ধান্তের জন্য উপযোগী। মানসিক প্রশান্তির জন্য ধ্যান বা প্রকৃতির মাঝে সময় কাটান।


























