| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • সোমবার নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

    Icon
    বিশেষ প্রতিনিধি
    প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।

    সেখানে প্রধানমন্ত্রী এক নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিশন বিশ্বমঞ্চে তুলে ধরবেন। এছাড়া জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো তাঁর ভাষণে প্রাধান্য পাবে।

    সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি একাধিক বিশ্বনেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং রোহিঙ্গা সংকট বিষয়ক উচ্চপর্যায়ের এক পার্শ্বসভায় যোগ দেবেন তিনি।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশের উদ্দেশে নিউ ইয়র্ক ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন