| |
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • দেশে ফিরে হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন
  • দেশে ফিরে হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন

    Icon
    বিনোদন প্রতিবেদক
    প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

    ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানে তিনি ইতালিতে তার ওপর ঘটে যাওয়া হামলা, নিরাপত্তা ব্যবস্থা এবং দেশের প্রবাসী ও রাজনীতি নিয়ে নিজের কথা তুলে ধরেন।

    ইতালিতে হামলার শিকার হওয়ার পর সেখানকার পুলিশ তাকে ২৪ ঘণ্টা নিবিড় সুরক্ষা দিয়েছে এবং তিনি যেখানেই গিয়েছেন সঙ্গে থেকেছে। গত ৮ সেপ্টেম্বর তিনি ইতালির স্থানীয় থানায় আনুষ্ঠানিকভাবে কেস ফাইল (মামলা) করেন। সেখানে স্থানীয় পুলিশ, ইতালি সরকার ও বাংলাদেশ দূতাবাস তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে।

    বাঁধন জানান, আক্রমণকারীরা মনে করছে তারা এ ধরনের কাজ করে পার পেয়ে যাবে। কিন্তু তারা নিজেদের পরিবেশকেই অনিরাপদ করছে। তার ওপর পানি, কোমলপানীয় ও ডিম ছুড়ে মারা ছাড়াও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং মুঠোফোন ফেলে দেওয়া হয়। এ বর্বরতা দ্রুত বন্ধ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

    আক্রমণকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছিল এবং তাকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেয়। দেশের প্রবাসী ভাই-বোনদের দলকানা না হওয়ার আহ্বান জানান বাঁধন।

    তিনি বলেন, প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে টাকা পাঠান। অথচ বড় বড় নেতাদের অডিও-ভিডিও বার্তার উসকানিতে পড়ে যারা হিংসাত্মক কাজ করছেন, তাদের পরিণতি নিজেদের পরিবারকেই ভোগ করতে হয়; নেতারা কিন্তু পাশে থাকেন না।

    বাঁধন রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনী উপলক্ষে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন।

    ৮৩তম এই মর্যাদাপূর্ণ উৎসবে তাদের সিনেমাটি ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডসের (প্রেমিও বিসাতো দ’ওরো) মতো আন্তর্জাতিক সম্মাননা লাভ করে।

    আরও পড়ুন