| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস
  • হাইকোর্ট

    নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

    ফেনীর সোনাগাজীর চাঞ্চল্যকর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জন আসামির মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি আসামিদের মধ্যে ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

    আজ সোমবার (২৪ আগস্ট, ২০২৪) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

    ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ এস এম সিরাজ উদ-দৌলা নুসরাতকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে। এতে নুসরাতের মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা দায়ের করলে পুলিশ সিরাজ উদ-দৌলাকে গ্রেপ্তার করে।

    মামলা তুলে নিতে অস্বীকৃতি জানানোয় ২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে গেলে নুসরাতকে কৌশলে সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।

    ঘটনার পর নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাসহ মোট ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

    এরপর সাজা অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) নথি হাইকোর্টে আসে এবং আসামিরাও খালাস চেয়ে আপিল করেন। দীর্ঘ ১৭ কার্যদিবস শুনানির পর চূড়ান্তভাবে আজ এই আদেশ দিলেন হাইকোর্ট।

    আরও পড়ুন