| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের পদোন্নতিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • যোগ্যতার ভিত্তিতে কর্মকর্তাদের পদোন্নতিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    Icon
    সিনিয়র প্রতিবেদক
    প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

    বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে ‘নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে ‘নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

    ঢাকা সেনানিবাসে বিমানবাহিনী সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই পর্ষদের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন।

    পদোন্নতির ক্ষেত্রে প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেম এবং যোগ্যতাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার জন্য পর্ষদের সদস্যদের নির্দেশ দেন তিনি। এর আগে অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ।

    অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দুই বাহিনীর শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন