| |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    Icon
    উপজেলা প্রতিবেদক, মেঘনা, কুমিল্লা
    প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

    কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

    সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

    তিনি আরও বলেন, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে চুরি-ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

    সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মেঘনা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    আরও পড়ুন