| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি
  • আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে আজ বঙ্গভবনে উঠছেন। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা করবেন রাষ্ট্রপতি।

    এর আগে শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হয়।

    একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন এই নির্বাচনে ভোট দেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

    রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করান।

    এদিকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী সেদিন থেকে তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে।

    আরও পড়ুন