| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
  • নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

    নেত্রকোনা-ময়মনসিংহ-ঢাকা সড়কের নারান্দিয়া এলাকায় পিকআপভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

    খবর পেয়ে নেত্রকোনা পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

    এ ব্যাপারে ফায়ার সার্ভিস কর্মকর্তা জাকির হোসেন বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

    তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

    আরও পড়ুন