শ্রাবণের মধ্য ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আমরা খুশির খবরে আনন্দিত হই। আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন। সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।
মধ্য বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ইংরেজি, ২০ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২০ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ মঙ্গলবারের প্রভাবে কর্মক্ষেত্রে কিছুটা গতি বাড়বে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে এগোন। গুরুর দৃষ্টি না থাকায় ভাগ্যের গতি কিছুটা ধীর। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক চাপ অনুভব করতে পারেন। স্বাস্থ্যে মাথা ও চোখের যত্ন নিন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি ধরে রাখুন।
২, বৃষ:
কর্মক্ষেত্রে উদ্যোগ বাড়বে, তবে হঠাৎ পরিবর্তন এড়িয়ে চলুন। গুরুর শুভ দৃষ্টি ভাগ্যকে সহায়তা করছে। মানসিক স্থিরতা একটু কমতে পারে। স্বাস্থ্যে গলা ও ঘাড়ের যত্ন নিন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।
৩, মিথুন:
বুধের প্রভাবে আজ যোগাযোগ ও বুদ্ধির ক্ষেত্রে সুবিধা থাকবে। পড়াশোনা বা ব্যবসায় নতুন আইডিয়া আসতে পারে। বড় সিদ্ধান্ত একটু পিছিয়ে দিন। চন্দ্রশুদ্ধি না থাকায় মানসিক অস্থিরতা অনুভব করতে পারেন।
৪, কর্কট:
যোগাযোগে এগোতে পারেন। গুরুর শক্তিশালী প্রভাবে ভাগ্য ও সম্মান বৃদ্ধির যোগ আছে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসতে পারে। মানসিক চাপ থাকবে। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত জাগা এড়িয়ে চলুন।
৫, সিংহ:
শুক্র ও কেতুর প্রভাবে আজ সম্পর্ক ও সৃজনশীল কাজে মনোযোগ বাড়বে। কেতু কিছুটা বিভ্রান্তি করতে পারে। মানসিক স্থিরতা প্রয়োজন। সিদ্ধান্তে সচেতন থাকুন। স্বাস্থ্যে হৃদয় ও পিঠের যত্ন নিন।
৬, কন্যা:
কর্মক্ষেত্রে ধৈর্য ভালো ফল দেবে। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতায় মনোযোগ দিন। মানসিক চাপ থাকতে পারে। আর্থিক বিষয়ে সচেতন থাকুন। পরিবারে সময় ও যোগাযোগ ঠিক রাখুন।
৭, তুলা:
শুক্রের প্রভাবে আজ সম্পর্ক ও শিল্পকলায় সুবিধা থাকবে। অস্থিরতা কমান। বড় কাজে সতর্কতা রাখুন। মানসিক ভারসাম্য রাখা জরুরি। স্বাস্থ্যে স্নায়ু ও ত্বকের যত্ন নিন।
৮, বৃশ্চিক:
মঙ্গলের শক্তি পাচ্ছেন, যোগ্যতা প্রমাণে এগোতে পারেন। ভাগ্য সহায়তা করবে। গবেষণায় সাফল্য মিলতে পারে। মানসিক শান্তি ধরে রাখুন। স্বাস্থ্যে যত্ন ও পরিচ্ছন্নতায় থাকুন।
৯, ধনু:
আজ শিক্ষা, ভ্রমণ বা ধর্মীয় কাজে মনোযোগ দিন। মানসিক অস্থিরতা থাকবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারেন। স্বাস্থ্যে যত্ন নিন।
১০, মকর:
দূরের সম্পর্ক থেকে ভালো ফল মিলবে। আবেগ ত্যাগ করে নীতিতে সমস্যার সমাধান করুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। গুরুর দৃষ্টি সহায়তা করছে। মানসিক চাপ থাকবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মনোযোগ দিন।
১১, কুম্ভ:
রাহুর প্রভাবে সিদ্ধান্তে সতর্ক থাকুন। হঠাৎ পরিবর্তনের সুযোগ ও অস্থিরতা কর্মফল অনুযায়ী আসতে পারে। তবে নতুন আইডিয়া ভালো, বাস্তবায়নে সতর্ক থাকুন। মানসিক চাপ থাকবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
১২, মীন:
আজ মানসিক শান্তি থাকবে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন। আধ্যাত্মিক চর্চা ও ভ্রমণে ভালো ফল মিলবে। সম্পর্কে বিনয়ী থাকুন। স্বাস্থ্যে যত্ন নিন।

























