বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বাড়ছে নদ-নদীর পানি। বন্যার ঝুঁকিতে পড়েছে দেশের ১০ জেলা। রোববার (০২ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, বর্তমানে ফেঞ্চুগঞ্জে (সিলেট) বিপৎসীমার উপর দিয়ে কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় তিস্তা ও দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে ওঠে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
এ ছাড়া একই সময়ে সুরমা-কুশিয়ারা অববাহিকাভুক্ত সিলেট ও সুনামগঞ্জ জেলা/ ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা; সোমেশ্বরী ও ভুগাই-কংস অববাহিকাভুক্ত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলাতেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

























