| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
  • ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

    ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ’র আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

    মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো.মুসার ছেলে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জুনায়েত কাউছার বলেন, ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র মামলায় আসামি ডেভিড ইমনের বিরুদ্ধে প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ১৪ দিন রিমান্ড আবেদন করা হয়।

    আদালত শুনানি প্রতিটি মামলায় ৫ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।

    আরও পড়ুন