| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

    আজকের দিনটি কঠিন সমস্যাগুলো সময়কে বুঝে মোকাবিলা করতে পারলে ভাগ্য ও কর্মের সমন্বয়ে নতুন সুযোগ আসতে পারে। জ্ঞান, কর্ম এবং সময়ের প্রতি ধৈর্যের ওপর নির্ভরশীল। দান, সুকর্ম, প্রেম এবং প্রকৃতির সেবায় আজ বিশেষ শুভ ফল মিলবে। সময়কে বুঝে চললে উপকৃত হবেন।

    আষাঢ়ের শুরুতে সূর্যের তেজ যেন জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। প্রকৃতিও নতুন রূপে সেজে উঠবে বর্ষার এই আগমনে। জীবনের কঠিন সমস্যাগুলোতে সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম, আধ্যাত্মিক জ্ঞান ও শক্তির অনুশীলনে বিশেষ শুভ ফল হতে পারে। আজ রোববার, ২১ জুন ২০২৬ ইংরেজি, ৭ আষাঢ় ১৪৩৩ বাংলা, ৫ মহররম ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফলঃ

    ১, মেষ
    আপনার কর্মশক্তি ভালো থাকবে। নতুন উদ্যোগে সাফল্য আসতে পারে। ধৈর্য ও মানসিক স্থিরতা বজায় রাখুন, ভাগ্য সহায়ক হবে। স্বাস্থ্যের যত্ন নিন এবং বিবাদ এড়িয়ে চলুন। সম্পর্কে মাধুর্য বজায় রাখলে শুভ ফল পাবেন।

    ২, বৃষ
    অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। ধৈর্য ধরুন। আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখুন। মানসিক চাপ কমান এবং লেনদেনে স্বচ্ছ থাকুন। সামাজিক কল্যাণমূলক কাজে অংশগ্রহণ সম্মান বৃদ্ধি করবে।

    ৩, মিথুন
    নতুন উদ্যোগে সাফল্যের সম্ভাবনা রয়েছে। বুদ্ধি ও যোগাযোগ দক্ষতা ব্যবসা-বাণিজ্যে লাভ এনে দিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। বৃহস্পতির শুভ দৃষ্টি শিক্ষা ও জ্ঞানচর্চায় সহায়ক হবে।

    ৪, কর্কট
    বৃহস্পতি ও শুক্রের শুভ অবস্থান অত্যন্ত অনুকূল। পরোপকারের মাধ্যমে আর্থিক উন্নতি ও পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। চন্দ্রের প্রভাবে মানসিক শান্তি লাভ করবেন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে।

    ৫, সিংহ
    সিংহ রাশিতে কেতু ও চন্দ্রের অবস্থান আপনাকে আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট করবে। সূর্যের প্রভাবে নেতৃত্বগুণ প্রকাশ পাবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। তর্ক এড়িয়ে চলুন। পুরোনো সমস্যার সমাধানের সুযোগ তৈরি হতে পারে।

    ৬, কন্যা
    যোগাযোগ বৃদ্ধি করলে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। বুদ্ধি তীক্ষ্ণ থাকবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক উন্নতিতে সহায়তা মিলবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন।

    ৭, তুলা
    আলোচনা, পরামর্শ, সম্পর্ক এবং সৌন্দর্যচর্চায় সুফল মিলবে। সূর্যের প্রভাবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে। মানসিক শান্তির জন্য ধ্যান করুন। বৃহস্পতি আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে।

    ৮, বৃশ্চিক
    মঙ্গলের প্রভাবে শক্তি ও উদ্যম বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক অনুভূতি বাড়বে। সম্পর্কে সতর্ক থাকুন। কর্মতৎপরতা উন্নতির পথ খুলে দেবে। পরোপকার করলে সুফল পাবেন।

    ৯, ধনু
    বৃহস্পতির শুভ প্রভাব আপনার জন্য বিশেষ অনুকূল। দূরের যোগাযোগে সাফল্য আসবে। মন প্রফুল্ল রাখুন। কর্মক্ষেত্রে নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে।

    ১০, মকর
    শনির অবস্থান আপনাকে ধৈর্যশীল করে তুলবে। পুরোনো ভুল সংশোধনের সুযোগ রয়েছে। বৃহস্পতির দৃষ্টি উন্নতির পথ খুলে দেবে। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। আচরণে সংযমী হোন।

    ১১, কুম্ভ
    রাহুর অবস্থান কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। নিজের ভুলগুলো সংশোধন করে সামনে এগিয়ে যান। চন্দ্রের প্রভাবে মনোবল বৃদ্ধি পাবে। বৃহস্পতির শুভ দৃষ্টি সুরক্ষা দেবে। সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন।

    ১২, মীন
    প্রিয়জনদের খোঁজখবর নিন। মীন রাশিতে শনির অবস্থান আপনাকে দায়িত্বশীল করে তুলবে। বৃহস্পতির শুভ দৃষ্টি আধ্যাত্মিক উন্নতি ঘটাবে। স্বাস্থ্য ও অর্থব্যবস্থাপনার প্রতি যত্নশীল থাকুন। দিনটি শুভ ফল বয়ে আনবে।

    আরও পড়ুন