১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • দেশের নদীবন্দরে এক নম্বর সংকেত
  • দেশের নদীবন্দরে এক নম্বর সংকেত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ণ

    দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত।

    রোববার (১৪ জুন) জুন এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    আরও পড়ুন