৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে ৪১৯ হজযাত্রী
  • প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকায় পৌঁছেছে ৪১৯ হজযাত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ণ

    পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় প্রথম ফিরতি ফ্লাইটটি। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার যাত্রা।

    প্রথম দিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫ হাজার ৪৩৪ জন হাজি। তাদের স্বাগত জানাতে বিমানবন্দর ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। অবতরণের পর প্রত্যেক হজযাত্রীকে ৫ লিটার করে জমজমের পানি দেওয়া হবে।

    গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যান। হজ পালন শেষে এখন শুরু হয়েছে তাদের দেশে ফেরার কার্যক্রম।

    আরও পড়ুন