৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু নিহত
  • আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু নিহত

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৭ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ণ

    রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতলে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কি কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

    মারা যাওয়া শিশুদের বয়স হবে একদিন থেকে দুই দিন, সকলেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল। বুধবার (২৭ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

    তবে তাদের মৃত্যু আসলে কি কারণে হয়েছে তা আমরা এখনো জানিনা। ডিসিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

    আরও পড়ুন