৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শনিবার
  • প্রাথমিক বিদ্যালয়ে ঈদের ছুটি শনিবার

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদুল আজহার ছুটি শনিবার (২৩ মে) থেকে শুরু হচ্ছে। শুক্রবার (২২ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে । মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, আগামীকাল শনিবার ২৩ মে থেকে ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

    অর্থাৎ, শুক্রবার (২২ মে) থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে। বিদ্যালয় খুলবে ৭ জুন। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২২ মে থেকে ছুটি শুরু হচ্ছে।

    তবে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি রোববার (২৪ মে) থেকে শুরু হওয়ার কথা ছিল। এ নিয়ে প্রাথমিক শিক্ষকদের মধ্যে অসন্তোষ ছিল।

    আরও পড়ুন